Hasan Toufiq Ahamed
VERIFIED REVIEWToday

তন্ময় ভাইয়ের ভিডিও দেখে বিশ্বাস করেই প্যান্টটি অর্ডার করেছিলাম। ভিডিও দেখে মনে হয়েছিল, উনি অনেক অভিজ্ঞ এবং ভালো মানের প্যান্ট বিক্রি করেন। কিন্তু পণ্যটি হাতে পাওয়ার পর সত্যিই অনেক হতাশ হয়েছি। সত্যি বলতে, প্যান্টের কোয়ালিটি একদমই ভালো লাগেনি। আমার কাছে এই প্যান্টের মান কোনোভাবেই ১২০০ টাকা দামের মনে হয়নি। বরং শ্যামলী রিং রোডের ভ্যান/ফুটপাতের দোকান থেকে দেখে-শুনে ৫০০ টাকার একটা প্যান্ট কিনলেও এর চেয়ে ভালো কোয়ালিটি পাওয়ার সম্ভাবনা বেশি। ভিডিওতে যেভাবে পণ্যের ব্যাপারে ধারণা দেওয়া হয়েছিল, বাস্তবে পণ্য হাতে পেয়ে তার সঙ্গে একদমই মিল পাইনি। ১২০০ টাকা দিয়ে এমন কোয়ালিটির প্যান্ট পেয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই হতাশ। আশা করি, ভবিষ্যতে পণ্যের মান এবং ভিডিওতে দেওয়া তথ্যের মধ্যে আরও সামঞ্জস্য থাকবে।

